ঢাকা, রবিবার   ০১ নভেম্বর ২০২৬

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আংশিক কমিটি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২২, ১ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে দুই সদস্য বিশিষ্ট নতুন আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে।

এই নবগঠিত কমিটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং জাতীয় সংসদের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষর করা এক প্রাতিষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নবনিযুক্ত এই আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি